বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

উল্লেখ্য, গত শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদ-সংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ জানান, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদ-সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পিবিআই তাঁর বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর ওই তরুণীর বিষয়টি নজরে এলে তাঁকেও আটক করা হয়।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় গতকাল সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও তাহসিফকে তাঁর বন্ধু দ্বীপ বাসা থেকে ডেকে নিয়ে গেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...