নেত্রকোনায় শূন্য পাস কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, এক দিনে তিনবার বদল

অর্থাৎ, এক দিনের ব্যবধানে তিন দফায় পরিবর্তন হয়েছে শূন্য পাস করা কলেজের সংখ্যা। দুই ঘণ্টার ব্যবধানেই এ সংখ্যা তিনটি থেকে বেড়ে পাঁচটিতে দাঁড়ায়।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহাম্মদ বলেন, ‘এমন ঘটনায় আমরা নিজেরাও বিব্রত। ফল প্রকাশের পর সবাই দ্রুত ফলাফল জানতে চান। দ্রুত তথ্য সরবরাহ করতে গিয়ে এমনটি হয়েছে। শিক্ষাবোর্ড থেকে শনিবার দিনের বেলায় আমাদের কাছে ফলাফল পাঠানো হয়নি। ফোনে বা অন্যভাবে তথ্য জেনে সদর শিক্ষা অফিস আমাদের দিয়েছে। সেটি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমে তিনটি কলেজে কেউ পাস করেনি বলে জানানো হয়। কিছু সময় পর আরও দুটি কলেজের তথ্য পাওয়ায় নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়। শনিবার রাতে শিক্ষাবোর্ডের ফলাফলের শিট পাওয়ার পর জানা যায়, শূন্য পাস করা কলেজের সংখ্যা ছয়টি। তাই রোববার সংশোধিত তথ্য জানানো হয়েছে।’
জাহাঙ্গীর কবির আহাম্মদ বলেন, বোর্ডভিত্তিক ফলাফল প্রকাশের পরপরই শিক্ষাবোর্ড থেকে সরাসরি জেলা শিক্ষা অফিস অথবা জেলা প্রশাসনের কাছে ফলাফলের কপি পাঠানো হলে এমন বিভ্রান্তি তৈরি হতো না। বিষয়টি নিয়ে আমরা সত্যিই বিব্রত।

