বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে খলিল জমাদ্দার (৫৬) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে মারধর ও ২১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় কলেজ ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরান মামলার ২ নম্বর আসামি এবং সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি।

রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে। খলিল জমাদ্দার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার অভিযোগে খলিল জমাদ্দার উল্লেখ করেন, শুক্রবার তালতলী বাজারে গেলে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব হাওলাদারসহ সাত-আটজন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে মারধর করে পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব পৃথকভাবে নিজেদের ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...