বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’
বিজ্ঞাপন

তাহসিফ হত্যা মামলা: আবার ৩ দিনের রিমান্ডে দীপ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
তাহসিফ হত্যা মামলা: আবার ৩ দিনের রিমান্ডে দীপ

গত ৩১ অক্টোবর সকালে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম।

মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও তাহসিফকে তাঁর জুনিয়র ও বন্ধু দ্বীপ বাসা থেকে ডেকে নিয়ে গেছেন এজাহারে এ কথা উল্লেখ করা হয়েছে।

পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়েছ, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হত্যা মামলা। মামলার ঘটনায় মৃত তাহসিফ সৌরি ঘটনার পূর্বে তদন্তে সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩) ও এক তরুণীর (১৯) সঙ্গে ঘোরাফেরাসহ বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। এযাবৎ পর্যন্ত প্রাপ্ত তথ্যের আলোকে প্রকাশ পায় যে, মৃত তাহসিফকে মৃত্যুর পূর্বে শেষ বারের মতো তদন্তে সন্দিগ্ধ আসামীদ্বয়ের সঙ্গে দেখা গিয়াছে। এই অবস্থায় গ্রেপ্তারকৃত তদন্তে সন্দিগ্ধ আসামীদ্বয় কোনো না কোনোভাবে অত্র মামলার ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন মর্মে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...