বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

এমপিপুত্র মিন্টুর সার ডিলারশিপ বাতিল চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
এমপিপুত্র মিন্টুর সার ডিলারশিপ বাতিল চেয়ে আবেদন

নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নূরুজ্জামান মিন্টুসহ তার কয়েকজন স্বজনের নামে দেওয়া সার ডিলারশিপ বাতিলের দাবি জানানো হয়েছে। সরকারি নীতিমালা উপেক্ষা, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব খাটানো ও অর্থ লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুর উপজেলার সার ব্যবসায়ী, স্থানীয় সচেতন নাগরিক ও উপজেলা বিএনপির আহ্বায়ক।

সোমবার (২ নভেম্বর) জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর এ আবেদন করা হয়।

আবেদনকারীদের অভিযোগ, গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের মাধ্যমে যোগ্যতা না থাকা সত্ত্বেও কয়েকজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ডিও লেটার এবং তার ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এসব নিয়োগ দেওয়া হয়েছে। এতে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনেরও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড় ছেলে নূরুজ্জামান মিন্টুকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের ভাগনের স্ত্রী রাজিয়া বেগমের মালিকানাধীন রাজ বিজনেস সেন্টার এবং তার ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ভায়রাসহ ঘনিষ্ঠজনদেরও সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...