বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ এএম
পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‍পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাফিস নামে একজনকে আটক করা হয়েছে।

আহতরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শাওন (বাবু) বলেন, তিনি বাসায় ছিলেন। হঠাৎ একজন ফোন করে তাকে জানান, পিরোজপুর স্ট্যান্ডে একজনকে কোপানো হচ্ছে। এ ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত একজনের নেতৃত্বে প্রায় ২০ জন জড়িত ছিলেন। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন এবং তারা খুলনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মারামারির ঘটনা শুনে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...