বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

বন্দরে ছিনতাইয়ের সময় যুবক হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
বন্দরে ছিনতাইয়ের সময় যুবক হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তাফসীরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দর থানার প্রধান ফিলিং স্টেশন এলাকা থেকে তাফসীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাফসীর (২৩) নারায়ণগঞ্জের আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন বন্দর থানার আলীনগর এলাকায় আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মো. টুটুল (২৮) নামে এক যুবককে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নির্জন জায়গায় নিয়ে যায় তাফসীর ও তার সহযোগীরা।

সেখানে টুটুলকে মারধর করা হয়। একপর্যায়ে তার বুকের মাঝখানে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে র‍্যাব। পরে তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায় অভিযুক্তরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাতে টুটুলের মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় তাফসীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...