বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’

অশোক চন্দ্র রায় এলাকায় ঘুরে ঘুরে নারকেল ও খেজুরগাছের ডাল কাটেন। বিভিন্ন বাগানে কীটনাশক প্রয়োগের কাজ করেও সংসার চালান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের তিন-চার বছর আগে বিয়ে হয়েছে। ছেলে জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। ছেলের বিয়ের জন্য কিছু জমি কিনে বাড়ি করার স্বপ্ন ছিল অশোকের। বাবার কাছ থেকে পাওয়া মাত্র দুই শতক জমির ওপরই ছিল তাঁদের বসতবাড়ি।

পুড়ে যাওয়া ঘরে বসে বিলাপ করছেন ভুক্তভোগী চানু বালা। ছবি: আজকের পত্রিকা
পুড়ে যাওয়া ঘরে বসে বিলাপ করছেন ভুক্তভোগী চানু বালা। ছবি: আজকের পত্রিকা

অশোক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বাপের কাছ থেকে দুই শতক জমি পাইছি। এইটুকু জমির ওপর কষ্ট করে বাড়ি করছি। ছেলে ঢাকায় থাকে। ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এ জন্য মেয়েকে বিয়ে দেওয়ার পর কয়েক বছর ধরে কিস্তি নিয়ে, একটু একটু করে এলাকায় ঘুরে কাজকাম করে কিছু টাকা জমাইছিলাম। ভাবছিলাম, কিছু জমি কিনে বাড়ি করব, ছেলেকে বিয়ে দেব। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেল।’ কিছুদিন আগেও কিস্তিতে ৫০ হাজার টাকা তুলেছি সেখানেও এখন ৩০ হাজার টাকা পাবে।

মেয়ের বিয়ের সময় ধারদেনা করে প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকার দিয়েছিলেন অশোক। মেয়ের সন্তান হওয়ার সময় সেই স্বর্ণালংকার মায়ের কাছে রেখে গিয়েছিলেন। আগুনে সেগুলোও পুড়ে গেছে। এ বিষয়ে অশোক বলেন, ‘মেয়ের বিয়ে হয়েছে তিন-চার বছর আগে। তখন ধারদেনা করে প্রায় দুই লাখ টাকার স্বর্ণ দিয়েছিলাম। মেয়ের বাচ্চা হওয়ার সময় সেই স্বর্ণগুলো ওর মা অর্থাৎ আমার স্ত্রীর কাছে রেখে গিয়েছিল। সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারি নাই।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...