বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউবা দলীয় নেতা কর্মীদের সঙ্গে। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে একনজর দেখার পাশাপাশি তাঁর বক্তব্য শোনার সুযোগ পাবেন। পুরো পথজুড়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রস্তুতিও নিয়েছেন স্থানীয় নেতা কর্মীরা।

কেউ ভ্যানে বিরিয়ানি, কেউ জাতীয় ও বিএনপির পতাকা, কেউ ভাজা, কেউবা পানির বোতল মাথায় নিয়ে বিক্রির জন্য হাঁকডাক দিচ্ছেন। নগর ভবনের সামনে বসা হায়দার বাবুর্চি বলেন, সকাল ৭টা থেকে বিক্রি করছেন। পানিসহ এক প্যাকেট বিরিয়ানি ১০০ টাকায় বিক্রি করছেন। পতাকা বিক্রেতা পারভেজ মোশারফ বলেন বিক্রি ভালোই হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব খুলনায়। ছবি: আজকের পত্রিকা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব খুলনায়। ছবি: আজকের পত্রিকা

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের বাসিন্দা আকরাম হোসেন বলেন, ‘জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হবে। তাঁকে একনজর দেখতে সকাল থেকেই এখানে অপেক্ষা করছি।’

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, কুদির বটতলা থেকে স্টেডিয়ামমুখী পুরো পথজুড়ে খুলনাবাসীর পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের জোয়ার স্মরণীয় হয়ে থাকবে। শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...