বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ এএম
চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

অনুমোদিত পদের ৮০ শতাংশ শূন্য। মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে নবগঠিত চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি। এতে করে কার্যক্রমের ব্যাপকতা সামাল দিতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন কর্মীরা। এই পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম কাস্টম হাউসের অনুমোদিত জনবল ৬৬৪ জন। এর বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র ১৩১ জন। পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস থেকে সংযুক্তিতে কাজ করছেন ৩১ কর্মচারী। এই হাউসের যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল বলেন, কর্মকর্তা পর্যায়েও অনুমোদিত পদের বিপরীতে জনবল কম রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৮৬টি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, ৬৬৪টি অনুমোদিত পদের বিপরীতে মাত্র ১৩১ জন কর্মরত থাকায় কার্যক্রমের ব্যাপকতা সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫ সালের ৩০ ডিসেম্বর কাস্টম হাউস আইসিডি (বেসরকারি কনটেইনার ডিপো), চট্টগ্রামের কমিশনার নিয়োগ দেয়। এরপর কার্যালয় নির্ধারণ, কর্মকর্তা পদায়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ২০২৬ সালের আগস্ট থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। বর্তমানে আগ্রাবাদে বিএসটিআইয়ের নতুন ভবনে দপ্তরটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...