বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কে

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কে

এবার সাফে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তবে আবেগ দিয়ে হবে না, স্ট্রাইকারদের সুযোগ কাজে লাগাতে হবে। হামজা আছেন বলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, এমন ভাবারও কারণ নেই। অন্য দেশগুলো অনেক এগিয়েছে। তবে আমি মনেপ্রাণে চাচ্ছি সাফ পুনরুদ্ধার হোক।

জাহিদ হাসান এমিলি

স্বাগতিক হিসেবে সাফ জিততে হলে গোল করতে হবে। ২০০৩ ও ২০১০ সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০০৩ সালের সাফে আমাদের দল আটটি গোল করেছিল। আলফাজ ভাই, কাঞ্চন ভাইরা গোল করেছিলেন। ২০১০ এসএ গেমসে সব মিলিয়ে আমরা ১৩টি গোল করেছিলাম—এনামুল হক, মিঠুন চৌধুরী, তৌহিদুল আলম সবুজ; আমরা সবাই স্ট্রাইকার হিসেবে গোল করেছিলাম।

সাফ জিততে হলে স্ট্রাইকারদের গোল করার বিকল্প নেই। আমাদের বর্তমান দলে যেহেতু স্বীকৃত স্ট্রাইকারের ঘাটতি আছে, তাই পেছন থেকে এসে কেউ গোল করতে পারলে, এমনকি সেন্টারব্যাক তপু বর্মনও যদি গোল করে অবদান রাখতে পারে, সেটিও দলের জন্য বড় পাওয়া হবে। তবে জিততে হলে গোল করতেই হবে। আর গোল করার জায়গাটিতেই আমাদের দলের বড় ঘাটতি রয়েছে। বাংলাদেশ দল কোনো না কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবে।

আমার মনে হয়, যারা গোল করতে পারে, তাদের সামনের দিকে সুযোগ দেওয়া উচিত। রোনান সুলিভানের না থাকাটাও বাংলাদেশের জন্য বড় ধাক্কা। এই টুর্নামেন্টে অনেক গোলের সুযোগ তৈরি হবে। বিশেষ করে দুই প্রান্ত থেকে প্রচুর ক্রস আসবে। কিন্তু শেষ পর্যন্ত সেগুলোকে গোলে পরিণত করবে কে?

শেখ মোরসালিন ও রাকিব হোসেন ভালো খেলোয়াড়, কিন্তু তারা কেউই স্বাভাবিক অর্থে স্বীকৃত স্ট্রাইকার নয়। ফলে এখনো দলে প্রকৃত স্ট্রাইকারের ঘাটতি আছে। একমাত্র মাহি খান আছে, তবে সে কতটা ম্যাচের চাপ সামলে দায়িত্ব পালন করতে পারবে, তা সময়ই বলে দেবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...