গুরুত্বপূর্ণ পরীক্ষায় উতরে গেল লিউকোমিয়ার টিকা

মরণঘাতী রক্তের ক্যানসার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার (এএমএল) চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে একটি টিকা। গ্যালিনপেপিমুট-এস (জিপিএস) নামের টিকাটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় সফল হয়েছে। এই টিকা গ্রহণকারী রোগীদের মৃত্যুঝুঁকি অন্যান্য চিকিৎসা গ্রহণকারীদের তুলনায় ৪১ শতাংশ কমেছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেলাস লাইফ সায়েন্সেস।
ওয়াশিংটন পোস্ট জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সেলাস লাইফ সায়েন্সেস ও মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টার পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করে। ১২৬ জন রোগীর ওপর চালানো এ পরীক্ষায় দেখা গেছে, টিকা গ্রহণকারীদের গড় আয়ু ছিল ২৪ মাস। অন্য চিকিৎসা গ্রহণকারীদের ক্ষেত্রে এ সময় ছিল ১৪ দশমিক ৭ মাস।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

