বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল সার্টিফাইড দলিল দাখিল করে ব্যাংকঋণের জন্য বন্ধকী ও পাওয়ার দলিল নিবন্ধনের চেষ্টাকালে মো. রাশেদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রাশেদুলের কাছ থেকে ১৫ পৃষ্ঠার একটি জাল সার্টিফাইড দলিল, তিনটি জাতীয় পরিচয়পত্র এবং একটি ডিজিটাল সিল উদ্ধার করা হয়েছে।

সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে রাশেদুল ইসলাম ব্যাংক থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যে বন্ধকী ও পাওয়ার দলিল নিবন্ধনের জন্য ১৫ পৃষ্ঠার ওই দলিলটি জমা দেন। নথিপত্র যাচাইয়ের সময় আলমডাঙ্গার সাব-রেজিস্ট্রার এস এম হাবিবুল্লাহর নজরে আসে যে, দলিলে ব্যবহৃত সরকারি সিলটি নকল। এমনকি সিলের ওপর থাকা স্বাক্ষরটিও তার নিজের নয়। অথচ সিলমোহরে উল্লেখিত তারিখে তিনি নিজেই সাব-রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিক খবর দেওয়া হলে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং নথিপত্র জব্দ করে।

এ ঘটনায় সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মো. আব্দুল হান্নান বাদী হয়ে আলমডাঙ্গা থানায় রাশেদুল ইসলাম ও তার অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। সেখানে সরকারি সিল জাল করে দলিল প্রস্তুত করা, সেই জাল নথিকে আসল হিসেবে ব্যবহার এবং প্রতারণার উদ্দেশ্যে ডিজিটাল সিল নিজেদের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে।

ঋণ জালিয়াতির নেপথ্যে ব্যাংক কর্মকর্তা?

এদিকে এই জালিয়াতির পেছনে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে দলিলটি প্রস্তুত করা হচ্ছিল। ওই ব্যাংকে কর্মরত রাশেদ নামের এক ব্যক্তির প্ররোচনাতেই রাশেদুল এই জাল নথি তৈরির সাহস পান। তবে রাশেদুল আটক হওয়ার পর স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার হস্তক্ষেপে মামলার এজাহারে ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বাদ দেওয়া হয় বলে গুঞ্জন রয়েছে। ফলে এ চক্রের সঙ্গে ব্যাংকটির কোনো কর্মকর্তা কিংবা অন্য কোনো প্রভাবশালী মহল জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার নাম আদৌ রাশেদ কি না, সে ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ।

সরকারি সিল ও সই নকল করে সার্টিফাইড দলিল তৈরির এমন অপচেষ্টা স্থানীয় ভূমি নিবন্ধন ব্যবস্থার সার্বিক নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। জালিয়াতির এ চেষ্টা সফল হলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান এবং জমির প্রকৃত মালিক উভয়েই চরম সর্বনাশের মুখে পড়তেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...