বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

ঝিনাইদহের মহেশপুরে সম্মতি ও সংশ্লিষ্টতা ছাড়াই বিতর্কিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের প্রচারপত্র, ব্যানার ও পোস্টারে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নাম ব্যবহারের অভিযোগ উঠেছে। কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নেতারা।

জানা গেছে, আগামী ২৪ নভেম্বর মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বহুমুখী বিদ্যালয় প্রাঙ্গণে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১ নম্বর এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আয়োজক কমিটি বিভিন্ন মতাদর্শের হলেও আমাদের সম্পূর্ণ অজান্তে এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সহাপতিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিএনপি নেতাদের নাম ব্যানার ও পোষ্টারে জুড়ে দিয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।’

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, নেতাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে এভাবে উদ্দেশ্যমূলকভাবে নাম প্রচার করায় তৃণমূলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মাঝে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে সকল ব্যানার, পোস্টার ও প্রচারপত্র থেকে বিএনপি নেতাদের নাম ও ছবি অপসারণের দাবি জানান তারা। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি আইনি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান খান বাবু, সহসভাপতি অমেদুল ইসলাম মাস্টার, সহসাধারণ সম্পাদক আসলাম পারভেজ, ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাহিদ শিমুল, জ্যেষ্ঠ সহসভাপতি আলাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...