একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত একদিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও তিনজনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১৩ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে চিকিৎসাধীন একজন মারা গেছে।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

