শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ওষুধে উধাও টিউমার—অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
ওষুধে উধাও টিউমার—অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) ক্যানসার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন একটি ওষুধের পরীক্ষায় দেখা গেছে, কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন সেবনযোগ্য ‘ড্যারাক্সোনরাসিব’ (Daraxonrasib) গ্রহণে কিছু রোগীর টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় এটিকে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিবিসি জানায়, প্রাথমিক পর্যায়ের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের মধ্যে প্রতি ১২ জনে একজনের শরীরে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব শনাক্ত করা যায়নি। আর প্রায় ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গেছে।

গবেষণায় অংশ নিয়েছিলেন সম্প্রতি শনাক্ত হওয়া এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অগ্রসর পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে।

ক্যানসার রিসার্চ ইউকের চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, নতুন ওষুধটি এমন একটি ক্যানসারকে লক্ষ্য করতে সক্ষম হয়েছে, যেটিকে এত দিন ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। তাঁর ভাষায়, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিনের স্থবিরতার পর অবশেষে অগ্রগতি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...