বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার কিছুক্ষণ পরই কানাডার ফিন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস অ্যান্ড রিপোর্টস অ্যানালাইসিস সেন্টার (ফিনট্র্যাক) একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে তারা যুক্তরাষ্ট্রের ফিন্যানশিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্কের (ফিনসেন) সঙ্গে কাজ করেছে।

শুক্রবারের ওই বিবৃতিতে ফিনট্র্যাক জানায়, ‘অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং নিষেধাজ্ঞা এড়ানোর ঘটনা মোকাবিলায় কেন্দ্রটি নিয়মিতভাবে বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করে। দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে গোয়েন্দা তথ্য প্রকাশ করতে পারে কেন্দ্রটি।’

শুক্রবার আলাদা এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, তাদের অর্থ পাচারবিরোধী সংস্থা ফিনসেন মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান এমএক্সসি গ্লোবালকে লক্ষ্য করে একটি নির্দেশনা জারি করেছে।

ফিনসেন জানিয়েছে, এ নির্দেশনার ফলে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো সেশেলসভিত্তিক এমএক্সসি গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ স্থানান্তর প্রক্রিয়া করতে পারবে না। সংস্থাটির দাবি, এমএক্সসি গ্লোবাল ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৬ বিলিয়ন ডলারের অবৈধ লেনদেনের সুযোগ করে দিয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গেও লেনদেন করেছে।

তেহরানের ওপর আরও চাপ

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য, তাদের নিষেধাজ্ঞা কর্মসূচির লক্ষ্য হলো ‘ইরানের শাসকগোষ্ঠী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থনৈতিক জীবনরেখা বিচ্ছিন্ন করা’। কানাডাও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

যুক্তরাষ্ট্র বুধবার ভারত ও তুরস্কভিত্তিক একটি নেটওয়ার্কের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের তেল রপ্তানি ও বিমান সংস্থাগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ এড়াতে সহায়তার অভিযোগে নেটওয়ার্কটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ভারতের চণ্ডীগড় শহরে বসবাসকারী সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জাসপ্রিত প্রীতি শহীদ নেটওয়ার্কটি পরিচালনা করেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তাদের নিষেধাজ্ঞা কর্মসূচির কারণে ইরানের মুদ্রার দর নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে।

কানাডায় নিষেধাজ্ঞার আওতায় আসা আট প্রতিষ্ঠানগুলো হলো—

১. ডাইভার্স ট্রেড ইনকরপোরেটেড: অন্টারিওতে মিলিয়ন এক্সচেঞ্জ নামে ব্যবসা পরিচালনা করে।

২. ১৩৮০০৭৯ বিসি লিমিটেড: ব্রিটিশ কলাম্বিয়ায় আমিন এক্সচেঞ্জ নামে পরিচালিত।

৩. টপ পিসি টেকনিশিয়ান ইনকরপোরেটেড: অন্টারিওতে কার্যক্রম পরিচালনা করে।

৪. এনআইএ নেশনস কারেন্সি লিমিটেড: ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত।

৫. ২৩৯৭৬৩৯ অন্টারিও লিমিটেড: ফারাহ এক্সচেঞ্জ নামে ব্যবসা পরিচালনা করে।

৬. সিসিসি ইনকরপোরেটেড:অন্টারিওতে অবস্থিত।

৭. বি গ্যালাক্সি ইনকরপোরেটেড: ক্রিপ্টোইয়াল নামে ব্যবসা পরিচালনা করে। প্রতিষ্ঠানটির ঠিকানা অন্টারিওতে সিসিসি ইনকরপোরেটেডের একই স্থানে।

৮. দারবিশ এক্সচেঞ্জ:অন্টারিওতে অবস্থিত।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...