বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

নতুন করে দাঁত পুনর্গঠনের লক্ষ্যে যুগান্তকারী জেল তৈরি করলেন বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
নতুন করে দাঁত পুনর্গঠনের লক্ষ্যে যুগান্তকারী জেল তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানের অগ্রগতিতে চিকিৎসাবিজ্ঞানে যুক্ত হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। এবার দাঁতের ক্ষয়প্রাপ্ত এনামেল পুনর্গঠনের লক্ষ্যে বিশেষ ধরনের প্রোটিনভিত্তিক জেল তৈরি করেছেন গবেষকরা। বিজ্ঞানীদের দাবি, এই জেল প্রয়োগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দাঁতের এনামেলের গঠন ও বৈশিষ্ট্য পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে। একই সঙ্গে দাঁতের ক্ষয় প্রতিরোধেও এটি ভূমিকা রাখতে পারে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের গবেষণার ফল হিসেবে তৈরি এই জেল দাঁতের হারিয়ে যাওয়া এনামেল পুনর্গঠনে সহায়তা করতে পারে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ।

গবেষণায় দেখা গেছে, জেলটি দাঁতের ক্ষতিগ্রস্ত অংশে নতুন খনিজ কণার সুশৃঙ্খল বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। এর ফলে প্রাকৃতিক এনামেলের মতো গঠন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গেছে। তবে গবেষণাটি এখনো পরীক্ষাগার পর্যায়ে রয়েছে। মানুষের দাঁতে এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

দাঁতের এনামেল কেন গুরুত্বপূর্ণ

এনামেল হলো দাঁতের সবচেয়ে বাইরের শক্ত আবরণ। এটি দাঁতের ভেতরের সংবেদনশীল অংশকে চিবানোর চাপ, অ্যাসিড, ব্যাকটেরিয়া এবং তাপমাত্রার পরিবর্তন থেকে সুরক্ষা দেয়।

তবে হাড়ের মতো এনামেলে জীবন্ত কোষ নেই। ফলে একবার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত হলে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় আবার তৈরি হতে পারে না।

খাবার ও পানীয়ের অ্যাসিড, মুখের ব্যাকটেরিয়া, দাঁত কিড়মিড় করা এবং বয়সজনিত স্বাভাবিক ক্ষয়ের কারণে ধীরে ধীরে এনামেল নষ্ট হতে পারে। বর্তমানে ফ্লুরাইডযুক্ত পণ্য, ফিলিং ও ক্রাউনের মাধ্যমে দাঁতের ক্ষতি নিয়ন্ত্রণ এবং মেরামত করা হয়। কিন্তু এসব চিকিৎসায় প্রাকৃতিক এনামেলের মূল কাঠামো পুনরায় তৈরি করা সম্ভব হয় না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...