উত্তরপ্রদেশে উস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক

তবে এ ঘটনায় বিজেপি সরকারের ওপর ক্ষোভ ঝেড়েছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান ও বিরোধী নেতা অখিলেশ যাদব। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাড়ির অংশবিশেষ ভাঙার ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে মন্তব্য করেন অখিলেশ যাদব। তিনি লেখেন, ‘যাঁদের (বিজেপি) জন্য সানাই বাজেনি, তাঁদের কাছ থেকে আর কী-ই বা আশা করা যায়?’
বিজেপি ও তাদের ‘সংকীর্ণমনা সহযোগীরা’ সব সময় শিল্প ও শিল্পীদের বিরুদ্ধে অবস্থান নেয় বলেও অভিযোগ করেন এসপি প্রধান। তিনি বলেন, রক্ষণশীল মানসিকতার কারণে সৃজনশীল মানুষদের তারা পছন্দ করে না। অথচ সৃজনশীল মানুষেরাই সামাজিক পরিবর্তনের ভিত্তি তৈরি করেন। শিল্প মানুষের মধ্যে সহমর্মিতা ও সহনশীলতা বাড়ায়। এ কারণেই বিজেপি শিল্পের সব ধরনের প্রকাশকে নিজেদের রাজনৈতিক এজেন্ডার পথে বাধা হিসেবে দেখে। কখনো আবার শিল্পকে নিজেদের উদ্দেশ্য পূরণে ব্যবহার করে সেটিকে নেতিবাচক দিকে নিয়ে যেতে চায়।

