বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, আহত কয়েক ডজন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম
৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, আহত কয়েক ডজন

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন ভবনের জানালার কাচ ভেঙে গেছে, দোকানপাটে পণ্যসামগ্রী ছড়িয়ে পড়েছে এবং ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপির।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) রাত ১টা ৪ মিনিটে টোকিওর পশ্চিমে শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, আইচি অঞ্চলে ভূমিকম্পে ১৬ জন আহত হয়েছেন। তাদের অধিকাংশের আঘাত সামান্য। অন্যদিকে প্রতিবেশী শিজুওকা অঞ্চলে অন্তত তিন নারী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯০ বছরের বেশি বয়সী এক নারী রয়েছেন। ভূমিকম্পের ঝাঁকুনিতে বিছানা থেকে পড়ে গিয়ে তিনি কাঁধে আঘাত পান।

স্থানীয় সংবাদমাধ্যম চুনিচি শিমবুন ও টোকাই টেলিভিশনের পৃথক প্রতিবেদনে আইচি ও শিজুওকা মিলিয়ে অন্তত ২৪ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পে আইচি অঞ্চলের তোয়োহাশি শহরের একটি গাড়ির শোরুমের জানালার কাচ ভেঙে যায়। একই অঞ্চলের তোয়োটা শহরের একটি বড় বইয়ের দোকানে তাক থেকে বই ও অন্যান্য পণ্য মেঝেতে পড়ে ছড়িয়ে যায়।

এ ছাড়া ভূমিকম্পের কারণে রোববার সকালে আঞ্চলিক রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। সাময়িকভাবে বিলম্বিত ও স্থগিত করা হয় কয়েকটি ট্রেনের চলাচল। এর প্রভাব পড়ে দেশটির দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবাতেও।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...