আরব দলগুলোর সঙ্গে জোট ইসরায়েলকে তছনছ করে দেবে: নেতানিয়াহু

এর ফলে আইজেনকটের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা নিশ্চিত হতে পারে। এমন একটি জোটে মধ্যপন্থী ইসলামপন্থী দল রামও যুক্ত হতে পারে। দলটির নেতা ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি আরব সংখ্যাগরিষ্ঠ দল জয়েন্ট লিস্ট বাইরে থেকে এ সরকারকে সমর্থন দিতে পারে।
আগে থেকে ধারণ করা এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল এমন সরকার ভেতর থেকে ইসরায়েল রাষ্ট্রকে তছনছ করে ফেলবে। ইউরোপের বিভিন্ন দেশে যেমনটি ঘটছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।’ তাঁর এ বক্তব্যে ইউরোপের উগ্র ডানপন্থী রাজনীতিকদের ব্যবহৃত ভাষার প্রতিফলন দেখা গেছে। ওই রাজনীতিকেরা দাবি করেন, ইউরোপের কিছু অংশে ইসলামি আইন চালু হয়ে গেছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী শাসনে গভীরভাবে বিভক্ত ইসরায়েল টানা তিন বছরের যুদ্ধেও ক্লান্ত।

