নকশালরা জঙ্গল থেকে নিশ্চিহ্ন হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি

মূলত এই ঘটনার পর পরই ভারতের রাজনৈতিক অঙ্গনে ‘দিমাগি নকশাল’ বা বুদ্ধিবৃত্তিক নকশাল শব্দটি নিয়ে বিতর্ক বাড়ে।
এক সময় ছত্তিশগড়ের বস্তার ছিল মাওবাদী বা নকশাল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। সরকারের আগ্রাসী অভিযান, ব্যাপক ধরপাকড় ও অবকাঠামোগত উন্নয়নের ফলে এলাকাটির চিত্র বদলে গেছে।
অতীতের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১০ সালে নিকটবর্তী দন্তেওয়াড়ায় নকশাল হামলায় ৬৬ জন সিআরপিএফ জওয়ান এবং ৪১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। ২০০৪ থেকে ২০১৩ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর নিহত মাওবাদীর চেয়ে শহিদ জওয়ানের সংখ্যা বেশি ছিল। তবে বর্তমান সরকারের নীতি ও ইচ্ছাশক্তির কারণে আজ সিআরপিএফ জোয়ানদের আর প্রাণ দিতে হচ্ছে না। তবে সশস্ত্র আন্দোলনের অবসানই শেষ নয়, এটি দেশের শত বছরের স্বপ্ন পূরণের এক নতুন যাত্রার সূচনা মাত্র।
তথ্যসূত্র: এনডিটিভি

