বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

সুদানের গৃহযুদ্ধে কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধা এনেছিল আমিরাত: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
সুদানের গৃহযুদ্ধে কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধা এনেছিল আমিরাত: জাতিসংঘ

এল ফাশেরে ব্যাপক নৃশংসতার ঘটনা ঘটেছে বলে আগেই জানিয়েছিল জাতিসংঘ। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, সেখানে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। জাতিসংঘের অনুসন্ধানে আরও বলা হয়েছে, মাত্র তিন দিনে শহরটিতে প্রায় ছয় হাজার মানুষ নিহত হন। কলম্বিয়ার যোদ্ধারা ড্রোন, কামান এবং পদাতিক বাহিনীকে সহায়তা দেওয়ার মতো কাজে যুক্ত ছিলেন।

২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সম্পৃক্ততায় এই সংঘাত একপর্যায়ে প্রক্সি যুদ্ধে রূপ নেয়। আরএসএফকে আমিরাতের সহায়তা দেওয়ার অভিযোগের পক্ষে নতুন প্রতিবেদনটি আরও প্রমাণ যোগ করল।

এদিকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হওয়ার প্রচার চালাচ্ছেন আমিরাতের শীর্ষ কূটনীতিকদের একজন লানা নুসেইবেহ। সুদানের যুদ্ধে আমিরাতের ভূমিকার অভিযোগ তাঁর প্রার্থিতাকে জটিল করে তুলতে পারে। এরই মধ্যে জাতিসংঘে সুদানের প্রতিনিধিরা তাঁর প্রার্থিতা নিয়ে সমালোচনা করেছেন। মানবাধিকার সংগঠনগুলোর মধ্যেও এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...