বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ২১

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ২১

বর্তমানে সেনেগাল, মৌরিতানিয়া এবং মরক্কো তাদের উপকূলবর্তী কিছু স্থানে টহল জোরদার করেছে। এর ফলে মানব পাচারকারীরা ও অভিবাসীরা গাম্বিয়া, গিনি-বিসাউ এবং গিনির মতো দূরবর্তী দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহারে বাধ্য হচ্ছে, যা আটলান্টিকের দীর্ঘ ও ভয়াবহ পথকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে।

সেনেগাল পুলিশ জানিয়েছে, একই দিনে (শুক্রবার) স্পেনের উদ্দেশ্যে রওনা হওয়া আরও একটি ছোট নৌকা থেকে ১৪২ জন অভিবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ, যার মধ্যে ২৩ জন নারী এবং ৪টি শিশু ছিল। আটককৃতরা সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক।

অন্যদিকে, চলতি নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় ৩,৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসী পৌঁছানোর পর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেনেগাল সরকার ঘোষণা দিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমে মানব পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...