বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে আছে: শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে আছে: শুভেন্দু অধিকারীর

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে রয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সামান্য অসতর্ক হলেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (৮ নভেম্বর) দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্প পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। সেখানে দায়িত্ব পালনরত জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন তিনি। পরে বিএসএফের একটি স্পিডবোটে চড়ে ইছামতি নদী ও সংলগ্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দূরবীন দিয়ে তিনি সীমান্তের ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো তৎপরতা চোখে না পড়লেও বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় রয়েছে বলে তার ধারণা। বিএসএফের নজরদারিতে সামান্য ঘাটতি দেখা দিলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো স্থান দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...