শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কর্মী নেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগজোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডিচাঁদপুর মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়রামগড়ে দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী আটকটানা বৃষ্টিতে তালায় জনজীবন বিপর্যস্ত, ধান-সবজি নিয়ে শঙ্কায় কৃষকজুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বররাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তিতুদহের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনমহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধা
বিজ্ঞাপন

সৌদির রিয়াদে আকাশপথে হামলার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
সৌদির রিয়াদে আকাশপথে হামলার সতর্কতা

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার (৯ নভেম্বর) আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করা হয়। এর এক দিন আগে রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনা ঘটে। খবর এএফপির।

সতর্কবার্তায় বলা হয়, ‘সতর্কতা! এলাকায় শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন, ঘরের ভেতরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করুন। জানালা ও দরজা থেকে দূরে থাকুন এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করুন।’

সৌদি আরবে গত অক্টোবর থেকে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। ওই সময় হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করে।

রোববার হুতি বিদ্রোহীরা রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় সৌদি তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...