শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, অবস্থা আশঙ্কাজনকরাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপপররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগআগামীকাল সশস্ত্র বাহিনী দিবসতীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাইরোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশনরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরেগাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থহামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল
বিজ্ঞাপন

তীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
তীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাই

এই আর্থিক সংকটের পেছনে চারটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে: লাইসেন্স ফি বাবদ আয় কমে যাওয়া; অনুষ্ঠান নির্মাণের ব্যয় বৃদ্ধি; দর্শক-শ্রোতাদের সংবাদ ও বিনোদন গ্রহণের অভ্যাসে পরিবর্তন; বাণিজ্যিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর (যেমন নেটফ্লিক্স, আমাজন) সঙ্গে তীব্র প্রতিযোগিতা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে বিবিসির লাইসেন্স ফি থেকে প্রকৃত আয় ২৬ শতাংশ কমেছে। এর ফলে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং কার্যক্রমে পরিচালন ঘাটতি দাঁড়িয়েছে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) পাউন্ডে।

এ ছাড়া যুক্তরাজ্যে গড়ে প্রতি সপ্তাহে বিবিসির টেলিভিশন, আইপ্লেয়ার, রেডিও বা অনলাইন সেবা ব্যবহারকারী প্রাপ্তবয়স্কদের হার ২০২১-২২ সালের ৯০ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে ৮১ শতাংশে নেমে এসেছে।

বিবিসি ইতিমধ্যেই সংবাদ, আঞ্চলিক (নেশনস) এবং কনটেন্ট বিভাগে প্রায় ১০ শতাংশ ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। এই ব্যয় সংকোচন পদক্ষেপের অংশ হিসেবে ‘সেলিব্রিটি মাস্টারমাইন্ড’, ‘ব্ল্যাঙ্কেটি ব্ল্যাঙ্ক’ এবং ‘লাইভ অ্যাট দ্য অ্যাপোলো’-র মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিবিসি রেডিও ৪-এর ‘দ্য ওয়ার্ল্ড টুনাইট’-সহ বেশ কিছু অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে।

এ ছাড়া ‘বিবিসি রেডিও ৪ এক্সট্রা’, ‘বিবিসি থ্রি’ এবং ‘বিবিসি স্কটল্যান্ড’-এর প্রচলিত টেলিভিশন ও রেডিও সম্প্রচার (লিনিয়ার ব্রডকাস্ট) বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে শেষের দুটি কেবল অনলাইন-ভিত্তিক চ্যানেল হিসেবে পরিচালিত হবে।

এনএও জানিয়েছে, আগের ৭০০ মিলিয়ন পাউন্ডের সাশ্রয় কর্মসূচি থেকে ৪৮ কোটি ৯০ লাখ পাউন্ড ‘আইপ্লেয়ার’ এবং ডিজিটাল সংবাদের মতো আধুনিক সেবায় পুনর্বিনিয়োগ করা সম্ভব হয়েছিল (যার ফলে আইপ্লেয়ারের সাপ্তাহিক ব্যবহারকারী ১ কোটি ২১ লাখ থেকে বেড়ে ১ কোটি ৫৪ লাখে দাঁড়িয়েছে)। কিন্তু নতুন ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠানের তহবিল ঘাটতি কমানো এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

তবে এনএও-র প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, পূর্ববর্তী ব্যয় সংকোচনের ফলে দর্শক-শ্রোতা এবং সেবার মানের ওপর কী ধরনের সামগ্রিক প্রভাব পড়েছে, বিবিসি তা সঠিকভাবে পর্যবেক্ষণ করেনি। এর আগে যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’-ও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল।

এনএও-র প্রধান গ্যারেথ ডেভিস বলেন, ‘আর মাত্র এক বছরের কিছু বেশি সময় পর বিবিসির সনদ (চার্টার) নবায়নের সময় আসছে। সামনে যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।’

প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বেরাঞ্জের মিশেল এনএও-র সুপারিশগুলো স্বাগত জানিয়ে বলেন, ‘পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং তীব্র ব্যয়চাপ সামলাতে বিবিসিকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে দর্শক ও সহকর্মীদের ওপর এর প্রভাব যেন ন্যূনতম থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’

বর্তমান অর্থায়ন কাঠামো টেকসই নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিবিসির সেবা অব্যাহত রাখতে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...