বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য ফাঁস

তাঁর মতে, তথ্যভান্ডারে মৃত্যুর ঘটনা অন্তর্ভুক্ত হতে প্রায় ছয় মাস সময় লাগে। এ ছাড়া অনেক সেনা নিখোঁজ রয়েছেন কিংবা তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। ফলে প্রকৃত নিহতের সংখ্যা ৪ লাখের চেয়ে ৫ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি।

তথ্যে আরও দেখা গেছে, রাশিয়ার দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি। পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি অঞ্চলে যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই ছিল যুদ্ধসংশ্লিষ্ট। মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এই হার প্রায় ১০ শতাংশ।

২০২৪ সালের শেষ ভাগ ও ২০২৫ সালে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যায়। কোনো কোনো মাসে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়, অর্থাৎ প্রতিদিন গড়ে ৫০০ জনের বেশি। ক্লুগে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...