বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইউক্রেন যুদ্ধে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় ৯ বিদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
ইউক্রেন যুদ্ধে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় ৯ বিদেশি গ্রেপ্তার

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার সন্ধ্যায় জোহানেসবার্গ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলসহ একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। জোহানেসবার্গের ও আর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের পূর্বাঞ্চলীয় ব্রুমা এলাকার একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা দেশের বাইরে যাওয়ার ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাঁদের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...