বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও

তবে বিয়ের আগে অর্জিত সম্পদ, নির্দিষ্ট কিছু উপহার ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ এবং বৈধ বৈবাহিক চুক্তির আওতাভুক্ত সম্পদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে।

জেনসেন ও লরি হুয়াংয়ের মধ্যে কোনো প্রিনাপশিয়াল বা বিবাহপূর্ব সম্পত্তি বণ্টন চুক্তি কিংবা পোস্টনাপশিয়াল বা বিবাহ-পরবর্তী সম্পত্তি বণ্টন চুক্তি রয়েছে কি না, তা জানা যায়নি। এ ছাড়া তাঁদের পক্ষ থেকে বিচ্ছেদ কিংবা বিবাহবিচ্ছেদের আবেদন করার কোনো ঘোষণা আসেনি। ফলে লরির সম্ভাব্য ৮ হাজার ১১০ কোটি ডলার পাওয়ার হিসাবটি পুরোপুরি কাল্পনিক। এটি কোনো নিশ্চিত আর্থিক দায় বা প্রতিষ্ঠিত বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির অঙ্ক নয়।

এনভিডিয়ার শেয়ারেই হুয়াংয়ের সম্পদের বড় অংশ

জেনসেন হুয়াং এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশের বেশি শেয়ারের মালিক। তিনি কোম্পানিটির সবচেয়ে বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডার। তাঁর বিপুল সম্পদের বড় অংশই এসেছে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে, বেতন থেকে নয়। এ কারণে শেয়ারবাজারে একটি লেনদেনের দিনেই তাঁর সম্পদের পরিমাণ কয়েক শ কোটি ডলার ওঠানামা করতে পারে। এনভিডিয়ার শেয়ারের দাম বাড়লে তাঁর সম্পদও দ্রুত বাড়তে পারে। বিপরীতে শেয়ারের দর আরও কমলে তাঁর সম্পদের পরিমাণ আবারও সংকুচিত হবে।

অন্যদিকে, কখনো বিবাহবিচ্ছেদ হলে কয়েক দশক ধরে অর্জিত সম্পদের কোন অংশ কীভাবে ভাগ হবে, তা নিয়ে নতুন আইনি ও আর্থিক প্রশ্ন তৈরি হবে।

তবে এখন পর্যন্ত জেনসেন ও লরি হুয়াংয়ের বিবাহবিচ্ছেদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত হুয়াংকে দুটি পৃথক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। একদিকে তাঁর সঙ্গে এক ব্যবসায়িক নির্বাহীর সম্পর্ক ঘিরে করপোরেট তদন্ত, যা এনভিডিয়ার নেতৃত্বকে নজরদারির মধ্যে ফেলেছে। অন্যদিকে ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক, যা তাঁর দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...