বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ইসরায়েলকে সমর্থন মার্কিন জনগণ পছন্দ করে না, তাই হেরেছি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
ইসরায়েলকে সমর্থন মার্কিন জনগণ পছন্দ করে না, তাই হেরেছি: ট্রাম্প

এদিকে, রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। জবাবে ট্রাম্প বলেন, ‘নীতিগত দিক থেকে তাঁরা অনেকটা একই রকম। আইজেনকট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেন, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো দেখিনি। নিশ্চিতভাবেই এটি তাঁর ও বিবি নেতানিয়াহুর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

গত মাসের নেসেট নির্বাচনের আগে ট্রাম্প দুইবার প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এরপরও আইজেনকোট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে গেছেন। বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর বর্তমান জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এ পরিস্থিতিতে নেতানিয়াহু ট্রাম্পের কাছে প্রকাশ্যে সমর্থন জানানোর জন্য বারবার চাপ দিয়েছিলেন বলে জানা গেছে।

নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন আদায় করেন আইজেনকট। তবে সরকার পরিচালনার ধরনে নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরার চেষ্টা করলেও সুনির্দিষ্ট নীতিগত পার্থক্য এখনো স্পষ্ট করেননি তিনি। আইজেনকট আরও মধ্যপন্থী সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন। এর বিপরীতে নেতানিয়াহুর বিদায়ী জোটে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স ইহুদি দলগুলো অন্তর্ভুক্ত ছিল।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...