বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

ফিলিস্তিনির গাজায় নারকীয় হত্যাযজ্ঞ আর মধ্যপ্রাচ্যের দেশে দেশে সংঘাতের দাবানল ছড়িয়ে দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখলেই হয়তো অনেকের মেজাজ বিগড়ে যায়। কিন্তু সেই নেতানিয়াহুর মতো দেখতে কাউকে যদি কাউকে বাসার পাশের দোকানে বসে বাদাম, ফল আর মিষ্টি বিক্রি করতে দেখা যায়, তাহলে কেমন হবে? এমনই এক ব্যক্তি ঘিরে সামাজিক যোগাযাগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

মাত্র ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিও ক্লিপকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ভিডিওটিতে দেখা যায়, দোকানের ভেতরে দাঁড়িপাল্লার পেছনে শান্তভাবে বসে আছেন এক ব্যক্তি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার চুলের রেখা, মুখের গড়ন ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর মিল খুঁজে পান নেটিজেনরা। এরপর বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কেউ তাকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে পরিচয় করিয়ে দেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে নানা রসাত্মক মন্তব্য করেন।

আরব গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজটি দোকানটির একটি বাস্তব ছবি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা এডিট করা হয়নি। তবে ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ কিংবা দোকানির পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এটি ভাইরাল ঘটনা হিসেবেই রয়ে গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা ও নেচার-এর প্রতিবেদনে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখার পর অনেকের আগ্রহের কেন্দ্রে চলে আসে দোকানটি। কেউ জানতে চান, কোথায় গেলে ওই ব্যক্তিকে দেখা যাবে। কেউ আবার সরাসরি সেখানে গিয়ে কেনাকাটা করার ইচ্ছাও প্রকাশ করেন।

তেহরানের এক দোকানের সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো দেখতে এক সাধারণ ইরানি নাগরিক। ছবি: জেফকি
তেহরানের এক দোকানের সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো দেখতে এক সাধারণ ইরানি নাগরিক। ছবি: জেফকি

তবে সবার প্রতিক্রিয়া এক রকম ছিল না। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী দোকানটি বয়কটের আহ্বান জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমও এ ধরনের প্রতিক্রিয়ার কথা প্রকাশ করেছে।

আলবেনীয় সংবাদমাধ্যম প্যানোরামা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে জানায়, দোকানটির ঠিকানা জানতে চাওয়া ব্যক্তিদের পাশাপাশি কেউ কেউ বয়কটের ডাকও দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেফকিও তুরস্কের সংবাদমাধ্যমের বরাতে একই ধরনের খবর প্রকাশ করেছে।

তবে নেতানিয়াহুর সঙ্গে চেহারার এই কাকতালীয় মিলের প্রভাব ওই সাধারণ দোকানির ওপর নেতিবাচকভাবে পড়তে শুরু করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর একদিকে যেমন অনেকে কৌতূহলবশত দোকানটির সঠিক ঠিকানা খুঁজতে শুরু করেছেন এবং সেখানে গিয়ে কেনাকাটা করার আগ্রহ প্রকাশ করেছেন, অন্যদিকে রাজনৈতিক ক্ষোভ থেকে কেউ কেউ দোকানটি বয়কটেরও ডাক দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হুট করে পাওয়া অনভিপ্রেত পরিচিতির কারণে ওই দোকানি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমনকি তার দোকানে আগের মতো ক্রেতা না আসায় তিনি আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই ব্যক্তি জানান, তার দোকানে এখন আর গ্রাহক আসছেন না। পুরো পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন তিনি।

আরব ও তুর্কি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজটি দোকানটির বাস্তব ছবি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা এডিট করা হয়নি। তবে ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ কিংবা দোকানির পরিচয় সম্পর্কে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...