বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

মা প্যারালাইজড, বাবা হাসপাতালে, প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
মা প্যারালাইজড, বাবা হাসপাতালে, প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

মানসিক প্রতিবন্ধী কিশোর হামিদুল ইসলাম। ১৩ বছর বয়সী হামিদুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে স্পষ্ট করে কথা বলতেন না। তবে তার সরল আচরণের জন্যে নড়াইবাগ এলাকার মানুষের কাছে আদুরে ছিলেন। গত কয়েকদিন আগে তাকেই ডেমরার মালা মার্কেটের নড়াইবাগে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের পর নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হামিদুল বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাইতপাড়া ডাকঘরের অনুপমপুর গ্রামের বাবুল আহমেদ ও মেহেনুর বেগমের ছেলে।

হামিদুলের স্বজনরা এশিয়া পোস্টকে জানান, গত ৭ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে হামিদুল ডেমরার নড়াইবাগের নিজ বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবার ও স্বজনরা তাৎক্ষণিকভাবে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে পুরো এলাকায় টানা চার দিন মাইকিং করেন।

নিহতের ভাই সাইদুল জানান, আমরা ওই এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। সেগুলো দেখে একজনকে আমাদের সন্দেহ হয়। কিন্তু তাকে জিজ্ঞেস করলে সে কোনো কিছু স্বীকার করে না। পরে দীর্ঘ চার দিন ধরে আমরা খোঁজাখুঁজি করি। এই সময়ে আমরা সারা এলাকায় মাইকিং করি। এরপর গতকাল সোমবার (১০ নভেম্বর) নড়াইবাগের বোতল ফ্যাক্টরির পেছনের বালুর মাঠে ছেলেরা বল খেলতে গিয়ে বালিচাপা দেওয়া অবস্থায় হামিদুলের মরদেহ দেখতে পায়।

নিহতের চাচা আবুল কালাম জানান, হামিদুলের মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। তার বাবাও এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই অবুঝ ছেলেটির সঙ্গে এরকম ঘটনা ঘটলো। আমরা এই ঘটনার বিচার চাই।

লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতের দেহ পচনশীল ও অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ নির্গত হচ্ছিল। অতিরিক্ত পচনের ফলে হামিদুলের মাথা, মুখমণ্ডল, বক্ষ, পিঠ, কোমর, হাত, পা ও আঙুল গলে পচে গিয়েছিল। তার লিঙ্গ ও অণ্ডকোষ ফোলা পাওয়া যায় ও মলদ্বারে মল দেখা যায়।

লাশ অতিরিক্ত গলে যাওয়ার কারণে বাহ্যিকভাবে আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন ও ধর্ষণের আলামত স্পষ্ট বোঝা যায়নি। তবে সুরতহাল প্রতিবেদনে আসামির দ্বারা ভুক্তভোগীকে নির্জন বালুর মাঠে নিয়ে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণ করার চেষ্টা চালালে ভুক্তভোগী চিৎকার করায় মুখ ও গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। এ ছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির ধর্ষণের ঘটনা স্বীকার করার কথাও প্রতিবেদনে বলা হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...