বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

উচ্চমাধ্যমিকে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
উচ্চমাধ্যমিকে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ বোর্ডে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত প্রতিষ্ঠানটি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, এ বছর কলেজটি থেকে ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩০৯ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৪৪ দশমিক ১৪ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারে জাতীয় পর্যায়ে কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে বলে দাবি করেন তিনি।

‎তিনি আরও বলেন, কলেজের একজন শিক্ষার্থীর জন্য শিক্ষকমণ্ডলী তাঁদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন। ক্লাস, পড়াশোনা, ল্যাবরেটরি, খেলাধুলাসহ সকল সুযোগ-সুবিধার পরেও একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় অন্যান্য কলেজের তুলনায় অনেক কম রাখা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষা চলাকালে ওয়ান-শট ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে সামগ্রিক ধারণা দেওয়া হয়। এখানে পরীক্ষার মাঝের ছুটির দিনগুলোতে ওই বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের ওপরে অনুশীলন করানো হয়। এছাড়া, লাইব্রেরিতে বাধ্যতামূলক পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা অভ্যস্ত থাকে এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও এটি সহায়ক হয়।

‎

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...