শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কর্মী নেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগজোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডিচাঁদপুর মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়রামগড়ে দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী আটকটানা বৃষ্টিতে তালায় জনজীবন বিপর্যস্ত, ধান-সবজি নিয়ে শঙ্কায় কৃষকজুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বররাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তিতুদহের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনমহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধা
বিজ্ঞাপন

ইউরোপের যে পাঁচ দেশে হামলা চালানোর হুমকি ইরানের

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
ইউরোপের যে পাঁচ দেশে হামলা চালানোর হুমকি ইরানের

আবারও পশ্চিমা সামরিক আগ্রাসনের শিকার হলে ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি তছনছ ও গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের এক কট্টরপন্থী রাজনৈতিক বিশ্লেষক।

তার দাবি, সামরিক সক্ষমতার ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারের ভৌগোলিক সীমারেখা তুলে নেওয়ার বার্তা দিয়েছে ইরান। নতুন করে আক্রান্ত হলে ইউরোপের অন্তত পাঁচটি দেশ ইরানের তীব্র সামরিক রোষানলের শিকার হবে। ইউরোপীয় ভূখণ্ডে আঘাত হানা এসব ক্ষেপণাস্ত্রের গতি গতি শব্দের গতির হবে ১৬ গুণ বা ম্যাক ১৬।

বুধবার (১১ নভেম্বর) ফারসি ভাষায় প্রকাশিত ডানপন্থি সংবাদপত্র কায়হানে প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা বলেন ইরানি রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হাসান রাশভান্দ। ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটি ব্যবহার করে আবারও ইরানে হামলা চালানো হলে সেগুলো পুরোপুরি তছনছ ও গুঁড়িয়ে দেওয়ার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদকীয়তে বলা হয়, ইরানের উচিত মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপ ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দেওয়া। ইরানের বিভিন্ন স্থানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্রভান্ডার ও গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব স্থাপনা মিলে দেশজুড়ে ‘একটি অজানা ও দুর্ভেদ্য দুর্গ’ তৈরি করেছে বলে দাবি করেছে পত্রিকাটি।

কায়হানের দাবি, ইরানের প্রতিরক্ষা শিল্পের ‘লৌহমুষ্টি’ হিসেবে পরিচিত খোররামশাহর-৪ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন ১ হাজার ৫০০ কেজি। ক্ষেপণাস্ত্রটির মোট ওজন ৩০ টন। মাঝপথে এর গতি শব্দের গতির ১৬ গুণ বা ম্যাক ১৬-এ পৌঁছায়। সমুদ্রপৃষ্ঠে শব্দের স্বাভাবিক গতি ঘণ্টায় প্রায় ১ হাজার ২৩৫ কিলোমিটার। সেই হিসাবে ম্যাক ১৬ গতির অর্থ ঘণ্টায় প্রায় ১৯ হাজার ৭৬০ কিলোমিটার।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...