ঢাকার কর অঞ্চল-১৮ তে নিয়োগ, আবেদন শুরু ১৫ নভেম্বর

পদ: উচ্চমান সহকারী
পদসংখ্যা:১২টি
গ্রেড:১৪
বেতন স্কেল:২৩,৫০০–৫৬,৮০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদ: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১২টি
গ্রেড: ১৪
বেতন স্কেল:২৩,৫০০–৫৬,৮০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।
পদ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩টি
গ্রেড:১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদ: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০টি
গ্রেড:২০
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
যোগ্যতা:স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৮-এর টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

