বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

নিরাপত্তা জোরদারে কয়েক মাস আগেই সৌদি আরবে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিশর। এ ছাড়াও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও যুদ্ধজাহাজ পাঠিয়েছে কায়রো। দেশটির সামরিক সূত্রগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

মিশরের এক সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহন বিমান। দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজও বাব আল-মান্দেব প্রণালির কাছে এগিয়ে গেছে।

গত আগস্টে প্রণালিটির কাছে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিশর। সে সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েন করা হয়েছে।

আলাদাভাবে, আলজাজিরা আরবির উন্মুক্ত সূত্রভিত্তিক অনুসন্ধান বিভাগ গত মাসে জানায়, ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য থেকে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে।

এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরের বিমান দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে উড়তে দেখা যায়। পরে সেগুলোর সংকেত অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে একটি বিমানকে পরে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে শনাক্ত করা হয়।

তবে আল ওয়াজহের কাছে লোহিত সাগরের উপকূলের দিকে যাওয়ার সময় সেটির সংকেত আবারও হারিয়ে যায়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...