বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

রয়টার্স জরিপে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের শীর্ষ চারে ভ্যান্স, রুবিও, অসফ ও বুটিজিজ

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
রয়টার্স জরিপে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের শীর্ষ চারে ভ্যান্স, রুবিও, অসফ ও বুটিজিজ

ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের অসন্তোষের অন্যতম কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এ যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী রুবিওর অনুপস্থিতিও লক্ষণীয়। অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন ভ্যান্স।

রিপাবলিকানদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। জরিপে ৩২ শতাংশ রিপাবলিকান তাঁকে ‘চমৎকার’ প্রার্থী মনে করেন। এ ছাড়া ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজের নামও আলোচনায় রয়েছে।

ডেমোক্র্যাটদের মধ্যে অসফ সম্প্রতি ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও দায়িত্ব পালনের অযোগ্য বলে সরাসরি আক্রমণ করে আলোচনায় এসেছেন। জর্জিয়ায় পুনর্নির্বাচনে তিনি ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছেন। অথচ ২০২৪ সালের নির্বাচনে রাজ্যটিতে ট্রাম্প দুই পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন।

বুটিজিজ ২০২০ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে অসফের তুলনায় তাঁর জাতীয় পরিচিতি বেশি। তবে জরিপে প্রায় ২০ শতাংশ ডেমোক্র্যাট জানিয়েছেন, তাঁরা বুটিজিজকে চেনেন না। অসফের ক্ষেত্রে এই হার প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে রুবিওকে চেনেন না প্রায় ১৬ শতাংশ রিপাবলিকান।

ডেমোক্র্যাটদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম প্রত্যেকের পক্ষে ২৩ শতাংশ ভোটার ‘চমৎকার’ প্রার্থী হিসেবে মত দিয়েছেন। প্রগতিশীল নেতা আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের ক্ষেত্রে এ হার ১৫ শতাংশ।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...