বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

এনভিডিয়ার আরেক কর্মীর সঙ্গেও পরকীয়ার খবর ফাঁস জেনসেন হুয়াংয়ের

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ এএম
এনভিডিয়ার আরেক কর্মীর সঙ্গেও পরকীয়ার খবর ফাঁস জেনসেন হুয়াংয়ের

গত ৮ নভেম্বর এক বিবৃতিতে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছিলেন জেনসেন হুয়াং। তবে বিবৃতিতে অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি।

হুয়াংয়ের পদত্যাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তার নেতৃত্বে এনভিডিয়া শুধু চিপ নির্মাতা হিসেবেই নয়, বরং এআই খাতের বিস্তারে বড় ভূমিকা রাখা একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোম্পানিটি নিজেদের আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে চিপ কেনার সুবিধার্থে বিভিন্ন জটিল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলেছে। পাশাপাশি ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ও এআই গবেষণাগারগুলোতেও বিনিয়োগ করেছে।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর ৬৩ বছর বয়সী ও বিবাহিত জেনসেন হুয়াংয়ের পদত্যাগের দাবি জোরালো হয়। পরে বৃহস্পতিবার তিনি পদ ছাড়েন।

এদিকে, হুয়াংয়ের স্থলাভিষিক্ত করতে নতুন সিইও খুঁজছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে। এ পদে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করছে পর্ষদ।

চলতি মাসের শুরুতে হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। স্বাধীন পরিচালকদের নেতৃত্বে এবং বাইরের আইনজীবীদের সহায়তায় ওই তদন্ত চলছে। সে সময় পর্ষদ হুয়াংয়ের প্রতি আস্থাও প্রকাশ করেছিল।

বৃহস্পতিবার লেনদেনের একপর্যায়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমে যায়। অক্টোবরের শুরুর দিকের সর্বোচ্চ অবস্থান থেকে কোম্পানিটির শেয়ারের মূল্য ইতিমধ্যে ৩০ শতাংশের বেশি কমেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...