বাহরাইনে হামলা চালাল ইরান

পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটিতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাডারটি ধ্বংস করার দাবি করেছে তেহরান।
শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে হামলার পাশাপাশি একই সময় হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি ট্যাংকার পুঁতে রাখা মাইনে আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বলে নিশ্চিত করেছে আইআরজিসি। সশস্ত্র বাহিনীর বিবৃতি বরাতে এ তথ্য জানিয়েছ বার্তা সংস্থা এপি।
বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে তারা। দক্ষিণ ইরানের সিরিক বন্দরে একটি টেলিযোগাযোগ খুঁটিতে মার্কিন হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়।
বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, রাডারে হামলাটি যুক্তরাষ্ট্রের জন্য তাদের সামরিক অভিযান বন্ধ করার একটি গুরুতর সতর্কবার্তা। গত সেপ্টেম্বরের পর বাহরাইনের কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করার এটিই ইরানের প্রথম দাবি।
বাহরাইন ইরানের অন্যতম কঠোর সমালোচক। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

