দুই দেশের সুবিধাজনক তারিখে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায়, এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয় ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে ভারত।
তিনি বলেন, ‘কনস্যুলার সংলাপ পারস্পরিক সুবিধাজনক একটি তারিখে অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের মধ্যে পঞ্চম দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলা এই সংলাপের ওপরও।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

