বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ঢাবি-জাবি-বুয়েটে না হলেও অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন সাপ্লিমেন্ট পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম
ঢাবি-জাবি-বুয়েটে না হলেও অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন সাপ্লিমেন্ট পরীক্ষার্থীরা

চলতি শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমানে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাপ্লিমেন্ট পরীক্ষা। সাপ্লিমেন্ট পরীক্ষার ফল প্রকাশের পর পাশ করা ছাত্র-ছাত্রীরা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েই ভর্তি আবেদনের সুযোগ পাবেন। কিন্তু তাদের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে।

যদিও সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের সুযোগ দিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

অবশ্য ইউজিসির অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট তথ্যমতে, ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০-২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের সুযোগ দিতে এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২১ নভেম্বর। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাপ্লিমেন্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ রাখার সিদ্ধান্ত হয়নি এ বিশ্ববিদ্যালয়ে।

সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের সুযোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, সাপ্লিমেন্ট পরীক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সাপ্লিমেন্ট পরীক্ষায় পাস করলে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন, ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ও ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...