বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করল তুরস্ক

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করল তুরস্ক

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা, শিক্ষা, ভোক্তা অধিকার সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা জোরদার করাই এসব চুক্তির মূল লক্ষ্য।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুরস্ক-কাতার উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা কমিটির (হাই স্ট্র্যাটেজিক কমিটি) ১২তম বৈঠক উপলক্ষে এসব চুক্তি সই হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে প্রেসিডেন্টের দোলমাবাহচে কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুই দেশের নেতারা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতার আনুষ্ঠানিক কাঠামো আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাকি চুক্তি ও সমঝোতাগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সুরক্ষা, শিক্ষা এবং শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতা। এসব চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের সমন্বয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

শান্তি, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...