বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

সৌদি আরবে পতিতাবৃত্তি, প্রবাসী ৬ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
সৌদি আরবে পতিতাবৃত্তি, প্রবাসী ৬ নারী গ্রেপ্তার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানব পাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই নারীদের হেফাজতে নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরে প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সামাজিক মূল্যবোধবিরোধী অপরাধ দমন এবং কমিউনিটির নিরাপত্তা জোরদারে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ গ্রেপ্তারও চলমান নিরাপত্তা অভিযানের অংশ।

সৌদি আরবে পতিতাবৃত্তি ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক আইনত নিষিদ্ধ। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অপরাধ প্রমাণিত হলে প্রবাসীদের ক্ষেত্রে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির পাশাপাশি সাজা শেষে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও হতে পারে।

তবে গ্রেপ্তার হওয়া ছয় নারীর সম্ভাব্য শাস্তি বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...