বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

দনবাস অঞ্চল রাশিয়াকে দিলে ন্যাটো সদস্য পাবে ইউক্রেন, প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
দনবাস অঞ্চল রাশিয়াকে দিলে ন্যাটো সদস্য পাবে ইউক্রেন, প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন-কিয়েভ টানাপোড়েন

চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বশেষ দফার আলোচনায় এই বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভেতরে তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলা নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছিল। বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে রুশ ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ওই হামলা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি অভিযোগ করেন, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের সামরিক অভিযানে ব্যবহৃত স্টারলিংক ইন্টারনেট সেবা সীমিত করে দিচ্ছেন। অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনে নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে মন্তব্য করেন, ‘ইউক্রেনের জন্য নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’

সামরিক আইন জারি থাকায় ইউক্রেনে বর্তমানে নির্বাচন স্থগিত রয়েছে। তবে জেলেনস্কি আগে জানিয়েছিলেন, শান্তি চুক্তি অর্জিত হলে কয়েক মাসের মধ্যেই তিনি নির্বাচন দিতে প্রস্তুত এবং ন্যাটো সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্টের পদ ছেড়ে দিতেও তাঁর আপত্তি নেই।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...