বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

জর্ডানে গির্জায় হামলার এক মাসের কম সময়ে তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
জর্ডানে গির্জায় হামলার এক মাসের কম সময়ে তিনজনের মৃত্যুদণ্ড

গির্জায় সংঘটিত হামলায় নিহত ৯ জনই ছিলেন পুরুষ। তাঁদের অধিকাংশই জর্ডানের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রভাবশালী হালাসা গোত্রের সদস্য। দেশটির ১ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে খ্রিষ্টান রয়েছেন প্রায় আড়াই লাখ।

নিহতদের পরিবারের আইনজীবী আমের হালাসা জানান, তিন আসামিই আদালতে হামলার দায় স্বীকার করেছেন। রায় ঘোষণার সময় নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজনও আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘তাঁরা ন্যায়বিচার চেয়েছিলেন। আদালত নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করেছেন।’

২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এ যাবৎ দেওয়া কঠোরতম সাজাগুলোর মধ্যে এটি অন্যতম বলে মন্তব্য করেন আমের হালাসা। দণ্ডিত ব্যক্তিরা ৩০ দিনের মধ্যে জর্ডানের কোর্ট অব ক্যাসেশনে (সর্বোচ্চ আপিল আদালত) আপিল করতে পারবেন।

এ ঘটনায় হামলাকারীদের অস্ত্র বিক্রির দায়ে আরও দুজনকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন হামলাকারীর একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশে অর্থ সরবরাহের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...