বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছে হুতিরা

লেবাননের সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান জুনি আল জাজিরাকে জানান, সংঘাতটি এখন দক্ষিণ ইয়েমেনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে, যা পুরো যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই ত্রিভুজটি মূল প্রশাসনিক কেন্দ্র এডেন, হুতিদের নিয়ন্ত্রিত তাইজ শহর এবং লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী বৈশ্বিক সমুদ্রপথ বাব আল-মানদেবকে সংযুক্ত করেছে।
সর্বশেষ খবরে জানা গেছে, হুতি বাহিনী ইতিমধ্যে তুর আল-বাহা এলাকায় পৌঁছে গেছে, যা এডেন শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সরাসরি এডেনের প্রাথমিক প্রতিরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত।
ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় চলমান সংকটের মধ্যে বাব আল-মানদেবের ওপর হুতিদের এই একক নিয়ন্ত্রণ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বড় কৌশলগত প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

