বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধি বাড়াবে।

ডিএফসির বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। একই সঙ্গে অঞ্চলটির বেশ কয়েকটি অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ক্ষেত্র। এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি।

উল্লেখ্য, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক সংস্থা। বেসরকারি পুঁজি সংগ্রহের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে কাজ করে সংস্থাটি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...