বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

২০১৬ সালে গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এটিই সম্পর্ক পুনর্গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২৭ সদস্যের ইইউর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক নতুন করে নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহাম।

শুক্রবারের সম্মেলনে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে খাদ্য ও পানীয় বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি ও কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং তরুণদের জন্য যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সীমিত সময়ের জন্য কাজ করার সুযোগ তৈরির পরিকল্পনা নিয়েও সমঝোতা হতে পারে।

বার্নহামের মতে, ব্রেক্সিটের পক্ষে প্রচারণার সময় সীমান্ত, আইন ও অর্থনীতির ওপর যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্রেক্সিটের কারণে দেশটির অর্থনীতিতে ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে। এসব হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত হতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...