বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নিজ দেশেই আর বিনিয়োগ করবে না জার্মান কোম্পানি মার্সিডিজ–বেঞ্জ

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
নিজ দেশেই আর বিনিয়োগ করবে না জার্মান কোম্পানি মার্সিডিজ–বেঞ্জ

ব্যয় সংকোচনের পরিকল্পনা নিয়ে মার্সিডিজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের (IG Metall) মধ্যে বিরোধের মধ্যেই এ ঘোষণা এলো। কয়েক মাস ধরে কর্মীদের একই বেতনে সপ্তাহে ৩৫ ঘণ্টার পরিবর্তে কমপক্ষে ৩৮ ঘণ্টা কাজ করানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তবে এ প্রস্তাবের বিরোধিতা করছে শ্রমিক ইউনিয়ন। ব্রিটা সিগার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতার পথ দেখা যাচ্ছে না। সমঝোতা না হলে কোম্পানিকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কর্মসপ্তাহের সময় বাড়ানো এবং ছুটির বোনাস কমানোর মতো পদক্ষেপের মাধ্যমে মোট ৮০ কোটি ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করছে মার্সিডিজ। জার্মানিতে উৎপাদনশীলতা না বাড়ালে এবং ব্যয় কমাতে না পারলে সেখানে আর বিনিয়োগ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সিগার।

চীনে গাড়ি বিক্রি কমে যাওয়া, ইউরোপের বাজারে চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের শুল্কের চাপের কারণে সংকট আরও গভীর হয়েছে মার্সিডিজের। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনে কোম্পানিটির গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। চীনা ক্রেতাদের একাংশ গাড়ি কেনায় ব্যয় কমিয়েছেন, অন্যদিকে অনেকে তুলনামূলক সস্তা স্থানীয় ব্র্যান্ডের গাড়ির দিকে ঝুঁকছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...